ভুয়ো ছবিতে ‘রামনবমী মিছিলের নেতা’ বিমান! তীব্র ক্ষোভে ফুঁসছে সিপিএম, পুলিশের দ্বারস্থ দল

Spread the love

সমাজমাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-র বিকৃত ছবি ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। ঘটনাকে ‘পরিকল্পিত চক্রান্ত’ আখ্যা দিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হল সিপিএম। মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি।

অভিযোগ অনুযায়ী, একটি ফেসবুক প্রোফাইল থেকে এমন একটি ছবি পোস্ট করা হয় যেখানে প্রবীণ বাম নেতা বিমান বসুকে রামনবমীর মিছিলে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। ছবিতে তাঁর হাতে ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা, গলায় গেরুয়া উত্তরীয়, এমনকি হাতে গদা—যা সম্পূর্ণ ভুয়ো ও বিকৃত বলে দাবি সিপিএমের। দলের অভিযোগ, এই ছবি ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছড়ানো হয়েছে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে।

সিপিএমের দাবি, বিধানসভা ভোটের আগে এ ধরনের উস্কানিমূলক পোস্ট সমাজে বিভ্রান্তি, ঘৃণা ও অশান্তি ছড়ানোর চেষ্টা। সাইবার অপরাধের আওতায় পড়ে এমন কাজ, তাই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তির দাবি জানিয়েছে দল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *