জাতীয় সড়কের পাশের ঝোপ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! পাঁশকুড়ায় খড়গপুর-হাওড়া জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
পাঁশকুড়ার জানাবাড় এলাকায় ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।
মৃতের শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।মৃতদেহ উদ্ধার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।


