যোগী-রাজনাথের উপস্থিতিতে লখনউ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন

Spread the love

১৮ অক্টোবর, শনিবার ধনতেরসের দিন উত্তরপ্রদেশের লখনউয়ে অবস্থিত ব্রহ্মস অ্যারোস্পেস ইউনিট থেকে প্রথম ব্যাচের ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র রপ্তানি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

৩০০ কোটি টাকা খরচে নির্মিত এই কারখানায় মিসাইল উৎপাদন ছাড়াও ক্ষেপনাস্ত্র পরীক্ষা ও মান নির্ণয় করা হয়। ভারতের জন্য উৎপাদনের পাশাপাশি অস্ত্র রপ্তানির উদ্দেশ্যেও এই কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বুস্টার ভবন উদ্বোধন করবেন এবং বুস্টার ডকিং প্রক্রিয়ার প্রদর্শনীতে অংশ নেবেন। এছাড়াও এয়ারফ্রেম, এভিওনিক্স, ওয়ারহেড ভবনে পিডিআই (প্রি-ডিসপ্যাচ ইন্সপেকশন) এবং ব্রহ্মস সিমুলেটরের বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, স্টোরেজ ট্রলি প্রদর্শনী, জিএসটি বিল উপস্থাপনা এবং মোবাইল অটোনোমাস লঞ্চার প্রদর্শনীর আয়োজনও রয়েছে।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রথমে বছরে ৮০–১০০টি উৎপাদনের ল


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *