১৪ বছর পুরনো পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত খুনের তদন্ত চলতি বছরেই শেষ করতে হবে বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা

Spread the love

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বুধবার ১৪ বছর আগের হাওড়ার তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত খুনের মামলাটি ওঠে।

কলকাতা হাইকোর্ট সিবিআই কে নির্দেশ দেয় চলতি বছরেই শেষ করতে হবে ১৪ বছর পুরনো এই তদন্ত। শিবের আর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ বছর আগের এই মামলাটির অনেক তথ্য পরিবর্তিত হয়েছে এবং টপোগ্রাফি পরিবর্তন ঘটেছে। ৪৫ জনের এখনো পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে।

সমস্ত তথ্য সিবিআইকে দেওয়া হয়েছে বলে মামলাকারী দাবি করেছেন। বিচারপতি রাজশেখর মান্থা সিবিআইকে সরাসরি প্রশ্ন করেন তদন্ত শেষ করতে তাদের কত দিন সময় লাগবে। সিবিআই কমপক্ষে ছয় মাস সময় দেওয়ার আর্জি জানায় হাইকোর্টকে।

পরিবেশবিদ তপন দত্ত খুন হয়েছিলেন ৬ই মে ২০১১ সালে। হাওড়ার বালির বাসিন্দা ছিলেন তিনি। একজন সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছিল। মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত এফ আই আর করে রাজ্যের মন্ত্রী অরূপ রায়সহ ১৩ জন তৃণমূল কর্মীর নামে। ১৪ বছর কেটে গেলেও এখনো বিচার পাননি প্রতিমা দেবী।

কিন্তু বিচারপতি রাজা শেখর মান্থার চলতি বছরেই তদন্ত শেষ করে তার সিট জমা দেবার নির্দেশ দেন সিবিআই কে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *