একই মঞ্চে অনুভূত মন্ডল ও সৌরভ গঙ্গোপাধ্যায়, সাথে ঝুলন

রবিবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বোলপুর স্টেডিয়াম মাঠে বোলপুর পুরসভা ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের সংবর্ধনা সভার অনুষ্ঠানে যোগদান করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিন দেখা যায় অনুব্রত মণ্ডল কে। দাদার উদ্দেশ্যে অনুব্রতের একটাই দাবি, “জেলায় ক্রিকেটের কোচিং করান।” দাদাও বিষয়টি ভেবে দেখবার আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক…

Read More

বাঁকুড়ায় বিক্ষোভ প্রতিবাদ

বিকাশ ভবনের সামনে চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ, সভা চাকরীহারাদের বিকাশভবনের সামনে আন্দোলনরত চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরীহারা শিক্ষকেরা। আজ চাকরীহারা শিক্ষক শিক্ষিকা ও তাঁদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরীহারারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভাও…

Read More

পরীক্ষায় ফেল, জীবন শেষ!

সিবিএসসিতে উত্তীর্ণ হতে না পারায় আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল।বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে গিয়েছিল। এইদিন সিবিএসসি বোর্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতর…

Read More

অনীক এবং অনীশ, একই নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের নবম স্থান অধিকারী রামকৃষ্ণ মিশনের দুই যমজ ভাই

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র, অনীশ বারুই ও ও তার ভাই অনীক বারুই। এদের জন্মের ব্যবধান ২৫ মিনিট। মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে চতুর্থ হয়েছিল অনীশ। তার থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছিল অনীক। উচ্চমাধ্যমিকেও তাদের জুড়ি মেলা ভার। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের সাফল্য এল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই। এবার দুই ভাই…

Read More

IIT খড়গপুরে রবিবার মানেই মৃতদেহ!

আইআইটি খড়গপুরে রবিবার মানেই যেন অভিশপ্ত। আবারও আইআইটি খড়্গপুরের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। ব্যাপক শোরগোল। রবিবার (৪ মে) ভোরে আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। তিনি আইআইটি খড়্গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা…

Read More

বেতন নিয়ে অনিশ্চয়তা!

আটজন গার্ডকে হঠাৎ করে বার করে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে। একই সঙ্গে ৩৯ জন স্টেট এডেড কলেজ টিচারের বা স্যাট টিচার দের বেতন নিয়ে অনিশ্চয়তা শুরু হলো। শুক্রবার ওই ঘটনায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টার কে ঘেরাও করল কলেজের গার্ড এবং স্যাট টিচাররা। তাদের অভিযোগ কোনরকম আলোচনা ছাড়াই টিচারদের বেতন বন্ধ করা হয়েছে।…

Read More

WBCS-এ বাংলা বাধ্যতামূলক?

WBCS-এ বাংলা বাধ্যতামূলক? বাংলা পক্ষর দাবি, WBCS-এ বাংলা বাধ্যতামূলক হল। বাংলা পক্ষ একে তাদের দীর্ঘ ৬ বছরের লড়াইয়ের ঐতিহাসিক জয় হিসেবেই দেখছে। বাংলা পক্ষের দাবি, বাংলা ও বাঙালি জিতেছে। বাংলা ও বাঙালির শত্রুরা হেরেছে। বাংলা পরীক্ষা না দিয়ে হিন্দি বা উর্দু দিয়ে বাংলায় আর WBCS বা WBPS হওয়া যাবেনা।তাঁরা জানিয়েছেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ…

Read More

চাকরিহারাদের ভাতা দেবে রাজ্য। কত টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর?

সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল। সেই তালিকায় শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষককর্মীরাও রয়েছেন। তাদের জন্য ভাতার ঘোষণা।শনিবার চাকরিহারা গ্রুপ ‘সি’ এবং ‘ডি’ শিক্ষাকর্মীরা নবান্নে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করতে। সেখানেই মুখ্যসচিবের ফোন থেকে ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের গ্রুপ ‘সি’ কর্মীদের মাসিক…

Read More

নভেম্বরের পর পাঁচ মাসের মাথায় মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার, লাগু হবে ১লা মে থেকে

জিনিসপত্রের দাম‌ কার্যত আগুন। দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তুই পরিচিতিতে মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকে মাথাপিছু ৫৯ পয়সা ও উচ্চ প্রাথমিকে মাথাপিছু ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নির্দেশ লাগু হবে আগামী ১লা মে থেকে। গত নভেম্বর মাসে…

Read More

চাকরি বাতিলের দায় বাম বিজেপির। নতুন দাবি করে পথে তৃণমূল

এসএসসির চাকরি খেয়েছে সিপিআইএম এবং বিজেপি। এমনই অভিযোগ তুলে গাইঘাটায় তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ মিছিলে নামেন।আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে। সেই চাকরি খেয়েছে সিপিআইএম এবং বিজেপি এমনই অভিযোগ তুলে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে, শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তারা…

Read More