কলকাতা মেডিকেল কলেজে হোস্টেলে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার চিকিৎসা পড়ুয়া
এবার বিতর্কে জড়াল কলকাতা মেডিকেল কলেজ। আর জি কর ঘটনার রেশ এখনো কাটেনি । তার মধ্যেই কলকাতা মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ। কলেজ ক্যাম্পাসের মধ্যে একটি হোস্টেলে এক চিকিৎসক পড়ুয়া র্যাগিং-এর শিকার।সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হাসপাতালের অ্যানাটমি বিভাগের সঙ্গে সংযুক্ত হোস্টেলের আবাসিক দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তিনি এক সপ্তাহের বেশি সময় আগে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ…


