‘ব্যাঙ্ক রাজধানী’ থেকে কি এবার বিতাড়িত হচ্ছে কলকাতা? SBI-র সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

কলকাতা থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক গুরুত্বপূর্ণ দফতর সরানোর প্রক্রিয়া ফের শুরু হয়েছে, আর তা ঘিরে ছড়িয়ে পড়েছে বিতর্ক, উদ্বেগ এবং ক্ষোভ। যে শহর একসময় দেশের অন্যতম আর্থিক কেন্দ্র ছিল, সেখানে আজ একের পর এক বড় দফতর গুটিয়ে নেওয়া যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। স্টেট ব্যাঙ্কের ‘গ্লোবাল মার্কেটস ইউনিট’-এর মতো গুরুত্বপূর্ণ ইউনিট, যেখানে বৈদেশিক মুদ্রা,…

Read More

শিঙাড়া-জিলিপি নিয়ে কেন্দ্রের ‘নির্দেশ’? ফতোয়া মানবে না বাংলা, সাফ জানাল তৃণমূল

আদরের শিঙাড়া, প্রিয় জিলিপি—পেটের সঙ্গে আবেগও যে জড়িয়ে আছে, তা হয়তো বোঝে না দিল্লির সরকার! রাস্তার ধারের দোকানে বিক্রি হওয়া তেলভাজা খাবার নিয়ে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের সতর্কতা প্রকাশ্যে আসতেই চড়েছে পারদ। বলা হয়েছে, এইসব ভাজাভুজির তেলে রয়েছে ক্ষতিকারক ট্রান্স ফ্যাট, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক। রাজ্যগুলিকে ‘সতর্ক’ হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। তবে বাংলায় সেই বার্তা…

Read More

বাংলায় কথা বললেই বাংলাদেশি? অপমানের বিরুদ্ধে রাজপথে নামছেন মমতা! প্রতিবাদ ১৬ জুলাই

‘‘আমি বাঙালি, তাই কি অপরাধী?’’ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্তা যেন আজ বর্ণবাদেরই নতুন মুখ। কখনও দিল্লির গলিতে, কখনও ওড়িশার শহরতলিতে, কখনও বিহারের হাটে—বাংলা বললেই কটূক্তি, কখনও আবার বিদ্যুৎ সংযোগ কাটা, জল বন্ধ, এমনকি ‘বাংলাদেশি’ অপবাদ! এই অপমান আর মুখ বুজে সহ্য নয়—ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার ভাষা, পরিচয়, মর্যাদা ও অধিকার রক্ষায় এবার রাজপথে নামছে তৃণমূল। আগামী…

Read More

কাশ্মীরের পথে বাংলাও! পর্যটনে ভয় নয়, সাহসের বার্তা দিয়ে পাশে দাঁড়ালেন মমতা

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার রেশ কাটতে না কাটতেই সামনে এল এক ভিন্ন ছবি। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। আর সেই বৈঠকে দাঁড়িয়ে বাংলার মানুষকে এক স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী—‘‘ভয় পাওয়ার কিছু নেই। কাশ্মীরে যান।’’ ওমর জানালেন, জঙ্গিহানার পরে রাজ্যে বিমান চলাচল অনেকটাই…

Read More

মমতার সঙ্গে নবান্নে টাটা কর্তা! সিঙ্গুর বিতর্ক পেরিয়ে নতুন লগ্নির বার্তা?

নতুন অধ্যায়ের ইঙ্গিত? দীর্ঘ ১৭ বছর পর মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন। মঙ্গলবার দুপুরে নবান্নে দু’জনের মধ্যে গোপনীয় বৈঠক ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক ও শিল্প মহলে। পাশে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও। বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে—সিঙ্গুর পর্ব পেরিয়ে টাটা গোষ্ঠী কি বাংলায় আবার লগ্নি করতে চায়? সরকারি সূত্রে মিলছে ইঙ্গিত, শিল্প,…

Read More

মেট্রোর কাজ থমকে দিল জলের লাইন, পলতা থেকে টালা পর্যন্ত পাইপের খোঁজে নেমেছে পুরসভা

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণের কাজ শুরুর আগে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে পুরনো পানীয় জলের পাইপলাইন। বিটি রোডের নীচ দিয়ে যে ছয়টি বিশাল পাইপ পলতা থেকে টালা পর্যন্ত চলে গেছে, সেগুলোর সঠিক অবস্থান জানা নেই কলকাতা পুরসভার। ফলে মেট্রোর কাজ শুরু করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পুরসভা এখন আরভিএনএল‑এর সঙ্গে যৌথভাবে মাটি খুঁড়ে সেই…

Read More

মুখ্যমন্ত্রীর ফোনে সিদ্দিকুল্লার ক্ষোভে জল, বললেন ‘বিচারের আশ্বাস পেয়েছি’

নিজ দলের কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার পর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তাঁর গাড়িতে হামলার ঘটনায় তিনি দলে থাকা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। এমনকী, মন্ত্রীত্ব ছাড়ার কথাও তাঁর মনে আসে। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঙ্গলবার তাঁকে ফোন করেন। প্রায় পাঁচ মিনিট ধরে দু’জনের মধ্যে কথা হয়। সেই কথোপকথনের পরেই…

Read More

শিল্প সম্মেলনের ঘোষণা, নজরে বিধানসভা নির্বাচন! পুজোর পরই রাজ্যে বড় উদ্যোগের পরিকল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিল্প উন্নয়নের উপর জোর রাজ্য সরকারের। সেই লক্ষ্যেই পুজোর পর রাজ্যে আয়োজিত হতে চলেছে এক বিশেষ শিল্প সম্মেলন। মঙ্গলবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ‘সিনার্জি কমিটি’র ঘোষণা করেছিলেন, তার বৈঠক ছিল এদিন। সেই বৈঠকের পরই…

Read More

শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর স্মৃতি উসকে অবিজেপি ভোটারদের কাছে বার্তা শমীকের

ভোটের বছরে রাজনীতির মঞ্চে এক অন্য রঙের কৌশল বিজেপির। রাজ্যের নবনিযুক্ত বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবার খোলা মনেই ডাক দিলেন অবিজেপি সমর্থকদের। তিনি চাইছেন, শুধু গেরুয়া ভাবাদর্শে বিশ্বাসী নয়, এমন ভোটাররাও বিজেপির দিকে আসুন। সেই বার্তা আরও জোরালো হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনের দিনে। মুরলীধর সেন লেনের অনুষ্ঠানে উঠে এল জ্যোতি বসুর নামও। রাজ্য বিজেপির…

Read More

আর জি কর কাণ্ডে বর্ষপূর্তিতে প্রতিবাদ তীব্রতর, নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজে নিগৃহীত তরুণী চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হতে চলেছে ৯ আগস্ট। কিন্তু এই দীর্ঘ সময়েও ন্যায়বিচার মেলেনি বলেই অভিযোগ তরুণীর পরিবারের। সেই কারণেই এবার আর অপেক্ষা নয়—পুনরায় রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন তাঁরা। ঘোষণা করা হয়েছে, ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক। একইসঙ্গে ১৪ আগস্ট ফের ‘রাত দখল’…

Read More