মিছিল থেকে মঞ্চ— তারপর পুশআপে ঝড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিটনেসে চমক রাজনীতির ময়দানে
রাজনীতি মানে কেবল ভাষণ বা বিরোধিতা নয়— এখন তা শরীরচর্চার মঞ্চও! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দেখিয়ে দিলেন, রাজনীতি যেমন লড়াইয়ের, তেমনই ফিটনেসও মননের। দিনভর ব্যস্ত সূচি— রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ SIR বিরোধী মিছিল, পাশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভায় বক্তব্য, তারপর সোজা বালিগঞ্জে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের কনক্লেভে উপস্থিতি।…


