সল্টলেকে চাঞ্চল্য! নিজের বাড়িতেই আক্রান্ত তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, অভিযুক্ত যুবক ধৃত

Spread the love

সল্টলেকে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আকস্মিক হামলায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সন্ধ্যায় নিজের সল্টলেকের বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন হঠাৎই এক যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তবে কোনওক্রমে রক্ষা পান বিধায়ক। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন।

অভিযুক্তের নাম অভিষেক দাস। জানা গিয়েছে, তার বাড়ি হাবড়ায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিল। তবু কীভাবে সে বিধায়কের বাড়ি পর্যন্ত পৌঁছল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

ঘটনার খবর পেয়ে দ্রুত বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। ঘটনার নেপথ্যে কোনও আক্রোশ বা ব্যক্তিগত শত্রুতার ছায়া আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, প্রশ্ন উঠছে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা নিয়েও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *