আর জি কর মামলার এখনো সমাধান করতে না পারায় ইডি, সিবিআই আর বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

Spread the love

বিজেপি এবং কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে এক সুতোয় বেঁধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর মামলায় নিহত চিকিৎসক তরুনীর তদন্ত এখনো শেষ করতে না পারায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভায় রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সুপ্রিমো বলেন, “আর জি করে আজ অব্দি ফয়সালা করতে পারেনি, লজ্জা করে না! ভোট আসলেই চার্জশিট দেয়। বিজেপির টাকা আর এজেন্সির জোর আছে তাই মিথ্যা কেস দেয়।”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “ভোট এলেই কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে তা বিজেপি ঠিক করে। “

আর জি কর মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বক্তব্য, “এখনো সমাধান করতে পারেননি।” যদিও এই মামলায় একমাত্র দৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে এবং তার আজীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেছে বিচারক অনির্বাণ দাস। যদিও সিবিআই এখনো এই ঘটনার তদন্ত চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত থাকলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি সিবিআইয়ের পক্ষ থেকে।

আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে। একাধিক এজেন্সি এসেছে। বিজেপির আয়ুর ২-৪ বছরের বেশি নেই। বাংলাতে তাই ওদের টার্গেট। দিল্লিতে ওদের ধরতে পারেনি। বাংলায় আমরা ধরবো।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *