অভিষেক বলেছিলেন সময় দিতে, কিন্তু কংগ্রেস দিল না

Spread the love

নিজস্ব সংবাদদাতা: পক্ষপাতিত্ব করছেন ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে এই মর্মে অনাস্থা নোটিস দিলো কংগ্রেস। এদিনই সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থায় আপত্তি নেই তৃণমূলের। কিন্তু, ২-৩ দিন সময় দেওয়া যেতে পারে। এরপর অধ্যক্ষ পদক্ষেপ করছেন কি না সেটা দেখে অনাস্থা আনা যাবে। তৃণমূলের মন্তব্যের পরেও অনাস্থা প্রস্তাবের নোটিস মঙ্গলবারই দিয়ে দিয়েছে কংগ্রেস। তাতে সই করেছেন ইন্ডি জোটের শতাধিক সাংসদ। তৃণমূল বাদে। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া মেলেনি। যদিও প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, অধ্যক্ষকে সময় দিয়ে অনাস্থা আনা যায়, এটা হয়তো তৃণমূলের নিয়ম।

পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এই অনাস্থায় বিরোধীদের স্বার্থ নেই, লাভ কংগ্রেসের। আর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের হাত ধরতে রাজি নয় তৃণমূল। কারণ এতে ভোট ব্যাংক প্রভাব পড়লেও পড়তে পারে, তাই কোনও মতে সেই পথ খোলা রাখতে চায় না তৃণমূল।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *