তিব্বতি ধর্মগুরু দলাই লামা জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন

Spread the love

এবার নিরাপত্তা বাড়লো দলাই লামার। স্বরাষ্ট্র মন্ত্র তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, ৮৯ বছর বয়সী এই বৌদ্ধ ধর্ম গুরুর ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। এরপরেই দ্রুত পদক্ষেপ নেওয়া হল নিরাপত্তা বাড়ানোর।

তিব্বতি ধর্ম গুরুর নিরাপত্তার দায়িত্বে থাকবেন তেত্রিশ জন নিরাপত্তা কর্মী। তার বাসভবন হিমাচল প্রদেশের ধরমশালায় এসকর্ট কমান্ডো বাহিনী ও সশস্ত্র রক্ষী সর্বক্ষণের জন্য থাকবেন। এছাড়াও থাকছে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক। সর্বক্ষণের জন্য নজরদারি কর্মীও থাকবেন। তা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়ির চালক থাকবেন।

দলাই রামা অস্ত্রোপ্রচারের পর থেকে গত কয়েক মাস লোক চক্ষুর আড়ালে রয়েছেন। তার ওপর হামলার আশঙ্কা নতুন নয়। এর আগেও নানা চক্রান্তের কথা জানা গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *