অসুস্থ বাড়ির কর্তা, চিকিৎসার জন্য ভেলোরে সেই সুযোগে ফাঁকা বাড়ির গেটের তালা ভেঙে,সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য।
ঘটনাটি দেগঙ্গা থানার অন্তর্গত কালিয়ানী এলাকায়। বাড়ির কর্তা গিয়াসউদ্দিন মন্ডল শারিরীক অসুস্থতার জন্য স্ত্রীকে নিয়ে ভেলোরে গিয়েছেন চিকিৎসা করাতে দিন দশেক আগে। বাড়িতে রেখে গিয়েছিলেন শশুর ও শাশুড়িকে। গতকাল শশুর শাশুড়ি দুজনে তাদের বাড়ি চলে যান। সেই সুযোগে গতকাল রাতে গিয়াসউদ্দিন মন্ডলের বাড়ির সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে, হার্ড ডিস্ক খুলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গেটের তালা ভেঙে, ঘড়ের আলমারি শোকেসের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় নগদ টাকা ও সোনার গহনা,মোট প্রায় ৭ লাখ টাকা বলে অভিযোগ।দেগঙ্গা থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


