মমতার নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক, কালীঘাটের ঘটনায় তদন্তের দাবি

  কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে বেরনোর মুখে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর সময় এক তরুণী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে তাঁর শাড়ি ধরে টান দেন। ওই তরুণীর কাছে ছুরি পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে মমতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দিল্লির…

Read More

প্রণামীর টাকা সরিয়ে সম্পত্তি! রামমন্দির চুরি কাণ্ডে CCTV ও ব্যাঙ্ক নথিতে মিলল বিস্ফোরক তথ্য

অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির তদন্তে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের রিপোর্টে দাবি, মন্দিরের গণনাকক্ষে এক-দু’বার নয়, ১০০ বারেরও বেশি চুরির ঘটনা CCTV ক্যামেরায় ধরা পড়েছে। আট অভিযুক্তের বিরুদ্ধে CCTV ফুটেজের পাশাপাশি মোবাইলের চ্যাট, কল রেকর্ড এবং ব্যাঙ্ক লেনদেনের নথিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। তদন্তে সবচেয়ে বেশি বার যার নাম উঠে এসেছে, তিনি…

Read More

CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু চিকিৎসকের

সকালবেলার ব্যস্ত হাইওয়ে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি Volvo গাড়ি একের পর এক লেন পেরিয়ে ধাক্কা মারল রাস্তার পাশের ডিভাইডারে। সংঘর্ষের কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেল কর্ণাটকের এক চিকিৎসকের। মৃত চিকিৎসকের নাম ডা. কাসাকুর্থি জগদীশ। বয়স ৫০ বছর। তিনি খাম্মামের মামতা হাসপাতালে কর্মরত একজন প্রবীণ নিউরোসার্জন ছিলেন। দুর্ঘটনাটি…

Read More

প্রতিবন্ধী ভাতার তালিকায় ‘স্বজনপোষণ’? তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগে হাই কোর্টের নজর

বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক সহায়তার জন্য সরকারি প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের সুবিধা বণ্টন নিয়েই এবার গুরুতর অনিয়মের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আশিকুল ইসলাম। অভিযোগ, প্রকৃত যোগ্যদের একাংশকে বঞ্চিত করে তাঁর পরিবারের সদস্যদের নাম ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অভিযোগ সামনে এনে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সামশেরগঞ্জের…

Read More

৯ প্রাণহানির পর নিউমার্কেটের হোটেল নিয়ে বড় প্রশ্ন, কাঠগড়ায় অনুমোদন ব্যবস্থা

একটি বহুতল, তার ভিতরেই একের পর এক হোটেল। ছোট ছোট ঘরে ঠাসাঠাসি করে অতিথিদের থাকার ব্যবস্থা, সর্বত্র এসির ব্যবহার। আর সেই বহুতলেই ভয়াবহ আগুন। নিউমার্কেটের মর্মান্তিক ঘটনায় ৯ জনের মৃত্যুর পর এবার প্রশ্ন উঠছে— দিনের পর দিন এমন ব্যবস্থা চললেও নজরদারি কোথায় ছিল? ঘটনার পর বুধবার সকালে এলাকায় পৌঁছে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী…

Read More

আর জি কর কাণ্ডে বড় মোড়! ওড়িশা থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ। মামলার ফাইল নতুন করে খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অনুমতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই…

Read More

সেবাশ্রয়-কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নড়েচড়ে স্বাস্থ্যভবনও

সেবাশ্রয়ের কথিত ভুল চিকিৎসা ঘিরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জট আরও বাড়ল। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের নামে এফআইআর দায়ের করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। একইসঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবারকে স্বাস্থ্যভবনে তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার…

Read More

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আটকে ৪৪০ কোটি টাকা! অভিযোগের জেরে সাইবার সেলের পদক্ষেপ

তৃণমূল কংগ্রেসের আর্থিক ভাঁড়ারে বড় ধাক্কা। দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের সাইবার সেল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। সূত্রের দাবি, তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায়…

Read More

স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ভোটের পর নতুন বিতর্কে রাজগঞ্জ

ভোটে হারার পর থেকেই রাজনৈতিক চাপ ও বিতর্কের মাঝে ছিলেন এশিয়াড সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তার মাঝেই শুক্রবার গভীর রাতে রাজগঞ্জে তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লাগে সেটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল।…

Read More

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী ও পরিজন

মঙ্গলবার সকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের দোতলায় আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত উদ্যোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।…

Read More