নতুন জীবন, নতুন ভরসা—অস্ত্রোপচারের পর স্বামীর জন্মদিনে দীপিকার আবেগঘন পোস্ট

Spread the love

অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠেছেন দীপিকা কাকর ইব্রাহিম। এই কঠিন সময়ে তাঁর সবচেয়ে বড় ভরসা হয়ে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। স্বামীর জন্মদিনে তাই আবেগে ভেসে গিয়েছেন অভিনেত্রী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে দীপিকা লিখেছেন, “এই মানুষটাই আমার কাছে পৃথিবী। যে আমার ভালর জন্য রাত জেগেছে, কান্না লুকিয়েছে, প্রার্থনায় ভরিয়ে দিয়েছে দিনরাত।”

সম্প্রতি দীপিকার একটি জরুরি অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় থেকে হাসপাতাল, ঘর, সব জায়গায় ছায়ার মতো পাশে ছিলেন শোয়েব। দীপিকার কথায়, “এই অভিজ্ঞতা আমাকে জীবনের অন্য অর্থ বুঝিয়েছে। আজকের দিনটা শুধুই তোমার জন্য, শোয়েব। শুভ জন্মদিন।”

শোয়েবও স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, দু’জনের বিশেষ মুহূর্তের কিছু ছবি পোস্ট করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *