বিধানসভা হিন্দু মুসলমান মন্তব্য নিয়ে তোলপাড়। এরই মাঝে কালনার বজরংবলী পুজো উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক। এসে বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।
তিনি আরও জানান,আগে আমরা যখন কলেজে পড়তাম তখন দেখতাম কোন উৎসব মানেই রাজনীতির রং থাকত না। সেখানে সব ধর্মের মানুষই সামিল হতেন। কিন্তু বর্তমানে একটি কালচার তৈরি হয়েছে সেটি ভেদাভেদের। এখানে বজরংবলীর পুজোতেও আজিজ, তৌফিক, রাজীবের মতন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করছে।
আসুন না রং না দেখে রং খেলায় মেতে উঠি। বৃহস্পতিবার রাতে কালনার পুরাতন বাসস্ট্যান্ডে ক্লাব ত্রিভূমি বজরংবলীর পুজোর উদ্বোধনে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এমনই মন্তব্য করলেন কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ। বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে দুটি সম্প্রদায়কে নিয়ে, তাই রং না দেখে রংয়ের খেলায় মেতে ওঠার বার্তা দিয়েছি, পরবর্তী সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। এদিনের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী সুব্রত পাল, সাব মেজর নরেশচন্দ্র দাস সহ বিশিষ্টরা।


