ইডির রাজসাক্ষী জামাই কল্যাণময়, আজও জামিন পেলেন না প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Spread the love

শুক্রবার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানালেন বৃহস্পতিবার থেকে পার্থ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। অসুস্থ ছিলেন আগে থেকেই। এবার শারীরিক অবস্থার আরো অবনতি হলো তার।

শিক্ষা মন্ত্রীর জামাই কল্যাণময় গত মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে আদালতে বয়ান দিয়েছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায়। কলকাতার নগরদায়রা আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন কল্যাণময়। সঠিক তথ্য না দিলে বিপদ বাড়বে কল্যাণময় ভট্টাচার্যের এমনটাই সূত্র পথ খবর পাওয়া গিয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় ইডির মামলা থেকে কল্যাণময় এর নাম সরানো হয়েছে।

বর্তমানে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন প্রেসিডেন্সি জেল হাসপাতালে। ২০২৩ সাল থেকে তিনি জেলবন্দী। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি ছিল। কিন্তু তা সম্পন্ন হল না তার অসুস্থতার কারণে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *