ইথিওপিয়ায় ঘুমভাঙা আগ্নেয়গিরির তাণ্ডব! ছাইয়ের মেঘে মুখ ঘুরিয়ে ফিরল ইন্ডিগোর বিমান

Spread the love

ইথিওপিয়ায় প্রায় ১০ হাজার বছর পরে হঠাৎ জেগে উঠেছে হায়লি গুব্বি আগ্নেয়গিরি। রবিবার সকালে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে আচমকা অগ্ন্যুৎপাত শুরু হতেই আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ছাইয়ের ঘন মেঘ। এত দীর্ঘ সময় নিস্তব্ধ থাকার পর আগ্নেয়গিরির এই জেগে ওঠা বিজ্ঞানীদেরও অবাক করেছে।

অগ্ন্যুৎপাতের জেরে বদলাতে হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানের রুট। কারণ, আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিনে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে সতর্কতা জারি করেছে বিমান চলাচল কর্তৃপক্ষ।

কেরলের কন্নুর বিমানবন্দর থেকে আবু ধাবির উদ্দেশে যাওয়ার পথে ইন্ডিগো-র একটি বিমানও এই সতর্কবার্তা পায়। পরিস্থিতি অনুকূল না থাকায় মাঝপথেই বিমানের গন্তব্য পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিমানটি ফিরে অহমদাবাদে অবতরণ করে।

এখনও ইথিওপিয়ার ওই এলাকায় পরিস্থিতি স্থিতিশীল নয়। বিশেষজ্ঞরা নজর রাখছেন অগ্ন্যুৎপাতের গতিবিধির উপর। নিরাপত্তার কারণে সেই আকাশসীমা দিয়ে আপাতত বিমান চলাচলেই বাড়তি সতর্কতা বজায় রাখা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *