স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ

Spread the love

 

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ফকিরাবাদ এলাকায়। নিহতের নাম কুদ্দুস আলি। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে জলঙ্গির বাসিন্দা কুদ্দুস আলি। শ্বশুরবাড়ির পাশেই বাড়ি তৈরি করে পরিবার নিয়ে থাকত কুদ্দুস। তিন মাস আগে কাজ থেকে বাড়ি ফেরে। বৃহস্পতিবার উদ্ধার হয় কুদ্দুস আলির ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *