NDA-র পক্ষে রায় দিয়েছে বিহার। এই বিহারের ভোট চাঙ্গা করে দিয়েছে বঙ্গ বিজেপিকে। পদ্মশিবিরের চোখে এবার বাংলা জয়ের স্বপ্ন।
২০২১ এবং ২০২৪। বিধানসভা ভোট এবং লোকসভা ভোট। দু’বারই স্বপ্নভঙ্গ বিজেপির। পরবর্তীকালে বঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বদল হয়েছে। কিন্তু অনেকেরই ধারণা বিজেপির টলোমলো দশা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে বিহারে NDA জোটের ২০০ পার, বিজেপি একাই প্রায় ১০০। এমতাবস্থায় মনোবল বেড়েছে বঙ্গ বিজেপির। বিরোধী দলনেতার কথায়, “এসআইআরের মাধ্যমে বিহারে স্বচ্ছ ভোট হয়েছে। পশ্চিমবঙ্গেও এসআইআরের পরে শুদ্ধ ভোট হবে। জঙ্গলরাজ দূর করবে বিজেপি।”
বঙ্গে বিজেপির অস্ত্র অনুপ্রবেশ এবং অবৈধ ভোট। আর বিহারে এসআইআরে প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অনেকেই মনে করছেন, এটাও বিহারে NDA ম্যাজিকের অন্যতম বড় ফ্যাক্টর।


