ধানমান্ডি থেকে গ্রেফতার প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন

Spread the love

রেহাই নেই বাংলাদেশের শিল্পীদেরও। বদলা নিতে একেবারে প্রস্তুত বাংলাদেশ। এবার প্রাক্তন সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী তথা সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন কে গ্রেফতার করা হলো, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে। ঢাকার ধানমন্ডি থেকে বৃহস্পতিবার বিকেলে অভিনেত্রী শাওনকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার আগে তার বাড়িতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

প্রথম আলো সংবাদমাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছিলেন”। আপাতত তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শাওন এক্স হ্যান্ডেল‌ থেকে ‘ডিফেন্স পাকিস্তান’ নামে একটি পোস্ট তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ১৮ ঘণ্টা আগে শেয়ার করা এই পোস্ট ছাড়াও গত আগস্ট মাস থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সমালোচনা সোশ্যাল মিডিয়ায় করেছেন অভিনেত্রী। অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী শাওন গত তিন দিন আগেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছিলেন। মনে করা হচ্ছে সেই কারণেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *