ভারত-চিনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে

Spread the love

দীর্ঘ জল্পনার পর অবশেষে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে চলেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে এই বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষই ঐক্যমত্যে পৌঁছেছে। আশা করা হচ্ছে, এই মাসের শেষের দিকে পরিষেবাটি চালু করা হবে।

কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

উল্লেখযোগ্য, ২০২০ সালের কোভিড অতিমারীর কারণে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়েছিল। পরে গালওয়ান সংঘাতের প্রভাবেও দ্বিপক্ষীয় সম্পর্ক কিছুটা ঠান্ডা ছিল। কিন্তু চলতি বছরে বেজিং-এর অনুমোদনের পর কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু হয়েছে এবং চীনা নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা দেওয়ার ঘোষণা এসেছে। এবার সরাসরি বিমান পরিষেবার পুনরায় চালু হওয়ায় দুই দেশের যোগাযোগ ও ভ্রমণ আরও স্বচ্ছ ও সহজ হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *