Huআন্তর্জাতিক কূটনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল India। European Union-এর সঙ্গে বাণিজ্যিক অগ্রগতির পর এ বার France-এর সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও বাণিজ্য-সহ মোট ২০টি ক্ষেত্রে একাধিক চুক্তি সই হল। মুম্বইয়ে প্রধানমন্ত্রী Narendra Modi এবং ফরাসি প্রেসিডেন্ট Emmanuel Macron-এর বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
তিন দিনের সফরে ভারতে এসেছেন ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মুম্বইয়ে পৌঁছন তিনি। মঙ্গলবার নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে জোর দেন উভয় নেতা। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে গবেষণা সহযোগিতা— একাধিক বিষয়ে আলোচনা হয়।
দিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলনেও যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ভারতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
যৌথ সাংবাদিক বৈঠকে মোদি বলেন, বিশ্ব যখন অনিশ্চয়তার মুখে, তখন ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, “ফ্রান্স আমাদের দীর্ঘদিনের বন্ধু, সম্পর্কের গভীরতাই আমাদের শক্তি।” অন্যদিকে ম্যাক্রোঁ জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। Dassault Rafale যুদ্ধবিমান থেকে সাবমেরিন— বিভিন্ন ক্ষেত্রে যৌথ কাজ এগোচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
২০টি চুক্তির পূর্ণ বিবরণ এখনও প্রকাশ্যে না এলেও কূটনৈতিক মহলের মতে, এই সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ক নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


