আমেরিকা সফরে জয়শঙ্কর, জি২০ ও কোয়াড বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে নজর

ভারত-আমেরিকা সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আবহে ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৩০ ও ৩১ অক্টোবর আটলান্টায় জি২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কোয়াডের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এরপর ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর। আটলান্টার বৈঠকে অস্ট্রেলিয়া ও জাপানের…

Read More

২৫ বছর সরকারের শীর্ষে মোদী, বিশ্বনেতাদের শুভেচ্ছার বন্যা! ভুটানের প্রধানমন্ত্রীর ‘কল্কি’ মন্তব্যে চমক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনে বড় মাইলফলক। সরকারের শীর্ষ পদে তাঁর ২৫ বছরের পথচলা পূর্ণ হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা এসেছে। ভুটান থেকে জাপান, বেলজিয়াম থেকে ডোমিনিকা, নাইজেরিয়া—একাধিক দেশের রাষ্ট্রনেতা মোদীর দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব, ভারতের উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রভাব বৃদ্ধির প্রশংসা করেছেন। তবে সবকিছুকে ছাপিয়ে…

Read More

৫ অক্টোবর ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

আগামী ৫ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৭ অক্টোবর ভারত সফর করবেন তিনি। এই সফর তাঁর প্রথম রাষ্ট্রীয় ভারত সফর হলেও চলতি বছরেই এটি তাঁর দ্বিতীয় ভারত আগমন। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে আয়োজিত AI Impact Summit-এ অংশ নিয়েছিলেন পারমেলিন। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের…

Read More

ওয়াশিংটনে জাঁকজমক, ঘরের মাটিতে একের পর এক প্রশ্ন! চিনের সামনে নতুন চ্যালেঞ্জ

শি জিনপিংয়ের আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। কিন্তু সেই সময়েই চিনের অভ্যন্তরে সামরিক বাহিনী ও তিব্বতের প্রশাসন নিয়ে একাধিক পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলছে। গত কয়েক বছরে চিনের পিপলস লিবারেশন আর্মির বহু শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সেন্ট্রাল মিলিটারি কমিশনের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির…

Read More

ট্রাম্পের দাদাগিরির পাল্টা কি BRICS?

একদিকে ট্রাম্পের আমেরিকা, অন্যদিকে মোদি-জিনপিং-পুতিন! বিশ্ব রাজনীতির মঞ্চে কি তৈরি হচ্ছে নতুন শক্তির অক্ষ? আমেরিকা ও পশ্চিম ইউরোপের প্রভাবের বিপরীতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে BRICS। আর সেই মঞ্চে বিশ্বের তিন বড় শক্তি—ভারত, চিন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি ঘিরেই এখন তুঙ্গে জল্পনা। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং একের পর এক একতরফা সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে…

Read More

মোদী-শি বৈঠকে কি কাটবে ভারত-চিনের বরফ? গালওয়ানের পর BRICS মঞ্চে বড় বার্তা

গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কে তৈরি হওয়া দীর্ঘ টানাপোড়েনের আবহেই ফের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতে আয়োজিত BRICS সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার এই সম্ভাব্য বৈঠককে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে পৌঁছেছিল। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয়…

Read More

বিশ্ব প্রতিক্রিয়ার পর অবশেষে ভারতের শোকবার্তা, তারপরই ম্যাক্রোঁকে ফোন মোদির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দ্রুত এলেও ভারতের তরফে বার্তা আসতে কিছুটা সময় লেগে যায়। অবশেষে বৃহস্পতিবার শোকপ্রকাশ করে নয়াদিল্লি। আর সেই ঘোষণার পরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত পশ্চিম এশিয়ার ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতি নিয়েই দুই নেতার আলোচনা হয়েছে। সমাজমাধ্যমে…

Read More

ভারত–ফ্রান্স ঘনিষ্ঠতায় বড় বার্তা, ২০ ক্ষেত্রে সমঝোতা চুক্তি সই

Huআন্তর্জাতিক কূটনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল India। European Union-এর সঙ্গে বাণিজ্যিক অগ্রগতির পর এ বার France-এর সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও বাণিজ্য-সহ মোট ২০টি ক্ষেত্রে একাধিক চুক্তি সই হল। মুম্বইয়ে প্রধানমন্ত্রী Narendra Modi এবং ফরাসি প্রেসিডেন্ট Emmanuel Macron-এর বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তিন দিনের সফরে ভারতে এসেছেন…

Read More

মালয়েশিয়ার মাটিতে ইতিহাসের ছোঁয়া, নেতাজির স্মৃতিতে নতজানু মোদি

কূটনীতি আর বাণিজ্যের আলোচনার ফাঁকেই মালয়েশিয়ার মাটিতে ইতিহাসকে ছুঁয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরের শেষ দিনে রবিবার তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সেই সঙ্গে আজাদ হিন্দ ফৌজের জীবিত ইতিহাস, প্রবীণ যোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। নেতাজির ডাকে সাড়া দিয়ে যাঁরা অস্ত্র তুলে নিয়েছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, জয়রাজ রাজা…

Read More

সংক্ষিপ্ত সফর, গভীর কূটনীতি—এমবিজেডের ভারত আগমন ঘিরে আলোচনা

সোমবার সন্ধ্যায় নীরবে দিল্লিতে নামলেন সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কয়েক ঘণ্টার মধ্যেই আবার দেশ ছাড়লেন তিনি। এই অতি স্বল্প সময়ের সফর ঘিরেই তৈরি হয় কৌতূহল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা প্রশ্ন—কেন এলেন, কী হল বৈঠকে, এত তাড়াতাড়িই বা কেন চলে গেলেন। এই সফরের সময়কাল দেখে অনেকেই ধরে নেন, হয়তো…

Read More