ভারতের উপর ৫০% শুল্ক চাপিয়ে আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির

Spread the love

ভারতের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে “অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়” বলে কড়া ভাষায় নিন্দা করল নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই ভারতের বিদেশমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানায়, এই সিদ্ধান্ত একতরফা এবং বৈষম্যমূলক।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া থেকে তেল আমদানির জন্য শুধুমাত্র ভারতকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ বিশ্বের আরও বহু দেশ একই কাজ করছে। বিদেশমন্ত্রকের মতে, ভারতের শক্তি নিরাপত্তা এবং ১৪০ কোটি মানুষের প্রয়োজন মাথায় রেখে তেল আমদানি করা হয়।

ট্রাম্প সই করা এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হবে। এর ফলে মোট শুল্ক ৫০% হয়ে যাবে এবং এটি কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

বিদেশমন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতের জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *