নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, এদিকে কর্মী স্তরে বচসার অন্ত নেই! তৃণমূলের উপর আইএসএফের হামলার অভিযোগ

Spread the love

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সোমবারই দেখা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়ক তহবিলের সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন নওশাদ। উপর মহলে সৌজন্যতা বজায় থাকলেও, কর্মী স্তরে অন্য ছবি।
ভাঙ্গড়ে ইফতারে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ। তৃণমূলের দাবি আহত হয়েছেন তাদের পঞ্চায়েত সদস্য সহ এক কর্মী। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে।
ভাঙ্গড় আছে আমি ভাঙড়েই। বিজয়গঞ্জ মেলা মাঠে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ডাকে সম্প্রীতি ইফতার মজলিসের আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে যাওয়ার পথে চালতাবেরিয়া অঞ্চলের কোচপুকুর ও চালতাবেড়িয়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ। ঘটনায় অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও এক কর্মী আহত হন বলেও দাবি। পঞ্চায়েত সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *