ধর্মীয় বই কেনায় ২ কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার কলকাতা ইসকনের প্রাক্তন সাপ্লায়ার

Spread the love

ধর্মীয় বই কেনার নাম করে ২ কোটি টাকার প্রতারণা! চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কলকাতা ইসকনের প্রাক্তন সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্য। অভিযোগ, বই সরবরাহে গরমিল রেখে ভুয়ো বিল জমা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

সূত্রের খবর, কয়েক বছর আগে ইসকনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ধর্মীয় বইয়ের অর্ডার দেওয়া হয়েছিল। দায়িত্বে ছিলেন দেবরাজ। কিন্তু নির্ধারিত সংখ্যক বই না দিয়ে জাল কাগজপত্র তৈরি করে টাকা তোলেন তিনি। পরে অডিটের সময় ধরা পড়ে অসঙ্গতি। ২০১৯ সালে শেক্সপিয়র সরণি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।

এরপর থেকেই গা-ঢাকা দেন অভিযুক্ত। বহুদিন পর সম্প্রতি কলকাতায় ফেরেন তিনি। খবর পেয়ে গিরিশ পার্ক এলাকা থেকে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আদালতে পেশ করলে তাঁকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীদের অনুমান, দেবরাজকে জেরা করলেই পুরো প্রতারণা চক্রের পর্দাফাঁস হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *