হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্রকে। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী মহিলা বিবাহিত। তাঁর দাবি, প্রায় দেড় বছর আগে রাতে ডিউটির সময় পোশাক…

Read More

নিট আন্দোলনের নামে নাশকতা? ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিল ঘিরে যে অশান্তি ছড়ায়, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ধৃতদের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলায় মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা এবং বিশৃঙ্খলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায়…

Read More

ছড়িয়ে ছিটিয়ে জুতো-স্কুল-ব্যাগ-বই-খাতা, ট্রেনের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়াদের

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের চোখ ভেজা। কান্না। বহরমপুর থানার কর্ণসুবর্ণ স্টেশন সংলগ্ন গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শুক্রবার সকাল ৬টা ৪০। অভিশাপ! পড়ুয়া নিয়ে রেললাইন পার হচ্ছিল পুল কার। তখনই কাটোয়াগামী নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা। মৃত ৪ স্কুল পড়ুয়া এবং ১ সাইকেল আরোহী। স্থানীয়দের অভিযোগ স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন গেটম্যান। পরপর দুটি ট্রু ট্রেন যাওয়ার কথা…

Read More

বারুইপুর কাণ্ডে রাতারাতি বড় মোড়!

বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড়। পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। এরপরই পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা…

Read More

ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে বারুইপুর, অভিযুক্তের মৃত্যুতে নতুন বিতর্ক

বারুইপুরে এক নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। পাশাপাশি পথ ও রেল অবরোধ, পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতির মধ্যে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানীভবনে ডেকে তাঁদের সব দাবি শোনার আশ্বাস দিয়েছেন…

Read More

তারাতলা গুদাম বিপর্যয়: মুখ্যমন্ত্রীর নির্দেশের দেড় ঘণ্টার মধ্যেই ৩ গ্রেপ্তার

তারাতলার গুদাম বিপর্যয়ের ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের প্রায় দেড় ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। এর মধ্যে সৈয়দ মহম্মদ গুলজার ওই নির্মাণকাজের সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী শ্রমিক…

Read More

হেঁটে গিয়ে অভিষেকের খোঁজ নিলেন মমতা, বাড়িতেই চলছে চিকিৎসা

সোনারপুরে হামলার ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গুরুতর আঘাত না থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অভিষেকের বাসভবনে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেকের চিকিৎসার জন্য…

Read More

ভোটের মুখে কলকাতায় উদ্ধার অস্ত্র!

  কলকাতার স্ট্র্যান্ড রোড। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে ১৮ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ, তিনি বিহারের নালন্দার সেখানার বাসিন্দা। পুলিশের দাবি, স্ট্র্যান্ড রোডের উপর থেকে একটি পে অ্যান্ড ইউজ টয়লেটের সামনে একাধিক অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ১) ৩ টি দেশি আগ্নেয়াস্ত্র ২) ২ টি সেভেন এম এম…

Read More

লখনউয়ে জঙ্গি হামলার ভয়াবহ ছক ভেস্তে দিল STF, পাকিস্তানি যোগে গ্রেপ্তার ৪

বড়সড় নাশকতার আগে চূড়ান্ত সতর্কতায় ভর করে লখনউয়ে জঙ্গি হামলার ছক ভেস্তে দিল উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই চক্রের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের সরাসরি যোগাযোগ ছিল এবং সেখান থেকেই হামলার নির্দেশ আসছিল। ধৃতরা হল সাকিব ওরফে ডেভিড (২৫), আরবাব (২০),…

Read More

অশান্ত মালদহে শক্তিপ্রদর্শনে নামছেন মমতা, জনসভা শেষে ইংরেজবাজারে মেগা রোড শো

ভোটের মুখে মালদহ জেলায় ক্রমশ তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এসআইআর-এ নাম বাদ পড়া ঘিরে মোথাবাড়ি, কালিয়াচক ও সুজাপুরে যে অশান্তির আবহ তৈরি হয়েছে, তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোথাও কোথাও পুলিশের উপর হামলার ঘটনাও সামনে এসেছে। প্রশাসনের দাবি, বহিরাগত উসকানির যোগ মিলেছে এবং ইতিমধ্যেই এক মিম নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও অস্বস্তি কাটেনি। এই আবহেই…

Read More