নিউটাউনের পর জলপাইগুড়ি, উত্তর থেকে দক্ষিণে ধর্ষণে গ্রেফতার টোটো চালক

Spread the love

জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগ। নিউটাউন এবং জলপাইগুড়ির দুই ঘটনাতেই ভিকটিম স্কুল পড়ুয়া এবং দু’টি অভিযোগেই গ্রেফতার টোটো চালক। জলপাইগুড়ির ঘটনায় গ্রেফতার প্রতিবেশী টোটো চালক।

পরিবারের দাবি, দিন কয়েক আগে টোটোয় মেয়েটিকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। তারপর মাদক খাইয়ে ধর্ষণ। পরবর্তীতে বাড়িতে ঘটনাটি না জানানোয়, মেয়েটিকে হুমকি দেওয়া হয়। অভিযুক্ত বাড়িতে প্রেগনেন্সি কিট পাঠানোয়, তা দেখে গোটা ঘটনা জানতে পারে মেয়েটির পরিবার। প্রতিবেশীর নাম জড়ানোয় একাধিক প্রশ্ন উঠছে। নেপথ্যে কি পুরনো পরিচিতি? গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। আরজিকর কাণ্ড, জয়নগরের পরও ছবি কিন্তু বদলাচ্ছে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *