নবনির্বাচিত জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদের বিশেষ অধিবেশনে নিজের এবং মন্ত্রিসভার সদস্যদের বেতন কমানোর প্রস্তাব আনতে চলেছেন। জাপানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এই বিষয়ে একটি বৈঠকে আলোচনা হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের মাসিক বেতন ও অতিরিক্ত ভাতা হ্রাস করা হবে। বর্তমানে জাপানের মন্ত্রীদের মাসিক বেতন প্রায় ৭ লক্ষ টাকা, প্রধানমন্ত্রী অতিরিক্ত ৬ লক্ষ টাকা পান। ব্যয় সাশ্রয়ের উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী নিজের অতিরিক্ত বেতনের ৩০ শতাংশ এবং অন্যান্য মন্ত্রীরা ২০ শতাংশ ফেরত দিচ্ছেন। ফলে তাঁদের ভাতা যথাক্রমে প্রায় ২ লক্ষ ও ৬৩ হাজার টাকা কমেছে।
জাপানের প্রধান ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।


