ভোটার তালিকা সংশোধনে এগিয়ে বাংলা, পিছিয়ে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ

Spread the love

দেশজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। ১২ রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে শুরু হয়েছে এই কাজ। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন ব্লক লেভেল অফিসাররা (বিএলও)।

নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে, ফর্ম বিলির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। মাত্র পাঁচ দিনেই রাজ্যে ৪৫ শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে। তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়— যেখানে কাজের অগ্রগতি এখনও ১০ শতাংশের নিচে।

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় বিজেপি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে। অথচ কমিশনের তথ্য বলছে, সেই রাজ্যগুলিতেই কাজের গতি সবচেয়ে ধীর। অন্যদিকে, বাংলার বিরুদ্ধে ‘এসআইআরে বাধা দিচ্ছে’ বলে বিজেপির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন— তা স্পষ্ট নির্বাচন কমিশনের পরিসংখ্যানেই।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান-নিকোবর ৫১.০৯%, পুদুচেরি ৮৭.৭৫% এবং লাক্ষাদ্বীপে ২৯.৩৫% ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। গোয়ায় সম্পন্ন হয়েছে ৮৯.৪৬%। যদিও এই অঞ্চলগুলির জনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় কাজ দ্রুত এগিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *