মহুয়াকে ‘ঘৃণা’, বাকিদের ‘সম্মান’! কল্যাণের মন্তব্য ঘিরে শোরগোল তৃণমূলের অন্দরেই

Spread the love

রবিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তৃণমূলেরই মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেন তিনি। বলেন, “সব নারীকেই আমি সম্মান করি। কিন্তু মহুয়াকে ঘৃণা করি। ওর কথাবার্তায় কোনও সৌজন্য নেই, ভদ্রতা নেই।”

এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে অস্বস্তি। দলের অন্দরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে— মহিলা সাংসদের বিরুদ্ধে এমন প্রকাশ্য ভাষায় কটাক্ষ কতটা শোভন? বিশেষ করে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে বহুদিন ধরে দলের এক গুরুত্বপূর্ণ মুখ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আক্রমণের মাধ্যমে শুধু মহুয়াকেই নয়, পরোক্ষে দলের নেতৃত্বকেও নিশানা করলেন কল্যাণ।

তবে এই প্রথম নয়, মহুয়া ও কল্যাণের বিবাদ বহুদিনের। এর আগেও একাধিকবার দু’জনের মধ্যে প্রকাশ্যে মতানৈক্য দেখা গিয়েছে। কিন্তু এবার বিষয়টি অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি আক্রমণাত্মক।

তৃণমূল সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর সকলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *