বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তন্না মা হতে চলেছেন। স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন অভিনেত্রী।
পোস্টে দেখা যায় ছোট্ট বেবি শু এবং ‘মম’ ও ‘ড্যাড’ লেখা ক্যাপ, যার মাধ্যমে তাঁদের জীবনে নতুন সদস্য আসার ইঙ্গিত দেন করিশ্মা। জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসেই তাঁদের সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা।
২০২২ সালে ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা তন্না। বিয়ের প্রায় চার বছর পর জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা দম্পতি। সুখবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও তারকাদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।


