বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের সদ্যোজাত পুত্রসন্তানের নাম ঘোষণা করলেন। দীর্ঘ অপেক্ষার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলের নাম প্রকাশ করেন তাঁরা। তাঁদের সন্তানের নাম রাখা হয়েছে ভিহান কৌশল।
দম্পতির পোস্টে জানানো হয়েছে, ভিহান তাঁদের জীবনের নতুন আলো ও আশীর্বাদ। সংস্কৃত ভাষা থেকে নেওয়া এই নামের অর্থ ভোরের আলো বা নতুন সূচনা। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ভিকি-ক্যাটরিনার অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের মন্তব্যের ঘর।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে প্রথমবার বাবা-মা হন ভিকি ও ক্যাটরিনা। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখলেও সন্তানের নাম ঘোষণা করে অনুরাগীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।
ক্যাটরিনা–ভিকির ঘরে এল নতুন আলো, ছেলের নাম ঘোষণা করলেন তারকা দম্পতি


