বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

Spread the love

 

 

নদীয়ার নবদ্বীপে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন ৫০ জন কর্মী সমর্থক।

তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা। দলীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ২০০ ও ২০২ নম্বর বুথের প্রায় ৫০ জন সক্রিয় বিজেপি কর্মী সমর্থক নবদ্বীপে পুরপিতার দলীয় কার্যালয় এসে তৃণমূলে যোগদান করেন।

এ প্রসঙ্গে সদ্য দলত্যাগী বিজেপি কর্মী সমর্থকরা জানান, বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে গিয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে তাঁরা আজ তৃণমূলে যোগ দিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *