‘মা, মাটি, মানুষ’ আজ আতঙ্কে—বাংলার শাসনব্যবস্থাকে কাঠগড়ায় তুলে তোপ অমিত শাহের

Spread the love

বাংলায় আর ‘মা, মাটি, মানুষ’ নিরাপদ নেই—এই অভিযোগেই বিজেপির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্য কার্যত আইনশৃঙ্খলাহীন হয়ে পড়েছে, যেখানে সাধারণ মানুষের সুরক্ষা নেই, নারীদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

অমিত শাহ বলেন, মমতার সরকার দুর্নীতি আর সিন্ডিকেটের আখড়ায় পরিণত হয়েছে। মানুষের জীবনের কোনও মূল্য নেই বলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। কলকাতার আনন্দপুরে ভয়াবহ গুদাম অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনা কোনওভাবেই দুর্ঘটনা নয়—এটি প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির সরাসরি ফল।

কেন এখনও পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। একইসঙ্গে তিনি দাবি করেন, বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে।

শাসকদলের স্লোগানকেই হাতিয়ার করে বিজেপির এই আক্রমণ যে ২০২৬-এর ভোটযুদ্ধের আগাম বার্তা, তা স্পষ্ট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *