২০১১-র পর থেকে মুক্তি ৮৪০ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, আরও ৪৫ জনের প্রক্রিয়া শুরু

Spread the love


রাজ্যের সংশোধনাগার থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন ৮৪০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, আরও ৪৫ জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিরা অন্তত ১৪ বছর বা তার বেশি সময় কারাভোগের পর মুক্তির জন্য আবেদন করতে পারে। সংশোধনাগারে বন্দির আচরণ, মানসিকতার পরিবর্তন-সহ একাধিক বিষয় খতিয়ে দেখে আদালত সরকারের কাছে মুক্তির সুপারিশ করে। এরপর রাজ্য সরকার আইন মেনে বন্দিদের মুক্তি দেয়।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন মানুষ আইন মেনে মুক্তি পেয়েছেন। আরও ৪৫ জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে অভিনন্দন জানাই। আমি জেনেছি, বন্দিজীবনে এঁদের আচরণ ভালো ছিল। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আশা করি, মুক্তিপ্রাপ্ত বন্দিরা সুনাগরিক হিসেবে নতুন জীবনে পথ চলবেন।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *