তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় বিজেপির বিরুদ্ধে ফের তীব্র সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা, এনআরসি-ভাষা সন্ত্রাস থেকে শুরু করে ইতিহাস বিকৃতি— একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি।
মমতার মূল বক্তব্য এক ঝলকে—
কেন্দ্রীয় বঞ্চনা: “গ্রামীণ আবাস যোজনা, ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে ছিল। টাকা বন্ধ করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”
বহিরাগতদের কটাক্ষ: “কেউ বাইরে থেকে এসে দুষ্টুমি করে, আমরা মিষ্টুমি করি।”
ভাষা সন্ত্রাস: “বাংলায় কথা বললেই ভয় দেখানো হচ্ছে। হাবড়াতে একজন প্রাণ হারিয়েছেন। এটা মানি না, মানব না।”
রাজনৈতিক আক্রমণ: বিজেপিকে ‘হাইলোডেড ভাইরাস’ বলে কটাক্ষ, বামেদের সঙ্গে আঁতাতের অভিযোগে মন্তব্য, “বাম-রাম-শ্যাম-জগাই-মাধাই—সব এক।”
ইতিহাস বিকৃতি: “ক্ষুদিরামকে দিল সিং বলা হচ্ছে, বাংলার বদনাম করার জন্য টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে।”
এনআরসি সতর্কতা: “বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নাম কেটে দেওয়ার সার্ভে করছে। কেউ তথ্য দেবেন না, আধার কার্ড অবশ্যই রাখুন।”
প্রকল্প ও সাফল্য: ৫৩ লক্ষ শিক্ষার্থীকে স্মার্ট কার্ড, কন্যাশ্রী, সাইকেল প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কর্মসংস্থানে বাংলার অগ্রগতি তুলে ধরেন।


