মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, কালীঘাটে ভোটার তালিকার ফর্ম বিলি

Spread the love

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কাজেই বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন এক বিএলও আধিকারিক। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম জমা দেন। নিরাপত্তার কারণে আধিকারিককে বিস্তারিত পরিচয় যাচাইয়ের পরই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। প্রায় ঘণ্টাদেড়েক তিনি সেখানে ছিলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফর্মগুলি পূরণ করে পরে জমা দেওয়া হবে।

এছাড়া এদিনই তৃণমূল নেতা মদন মিত্র, সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মালা রায়ের বাড়িতেও বিএলও পৌঁছন। এদিকে, এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি। এই অবস্থায় আজ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী একমাস চলবে এই প্রচার, যার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে ৯ ডিসেম্বর। অভিযোগ ও সংশোধনের পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, এরপরই ঘোষণা হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *