ঈদের সন্ধ্যায় রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের পর এক ভিন্ন আবহে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকভবনের চা-চক্র সেরে সরাসরি তিনি পৌঁছন বগলামুখী মন্দিরে। সেখানে নিয়ম মেনে পুজো দেন এবং অংশ নেন সন্ধ্যারতিতে।
একদিকে ঈদের উৎসবের আবহ, অন্যদিকে মন্দিরে পূজার্চনা—এই দুই ভিন্ন সংস্কৃতির সমান্তরাল উপস্থিতি যেন সম্প্রীতির বার্তাই তুলে ধরল। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত ধর্মবিশ্বাসে অবিচল থেকে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নতুন করে নজর কেড়েছে।


