সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের সহায়তা, কন্ট্রোল রুম গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

গভীর সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। কোস্ট গার্ডের সহায়তা নেওয়া থেকে শুরু করে উপকূল এলাকায় কন্ট্রোল রুম স্থাপন, কোস্টাল থানা ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার আধুনিকীকরণ—সব দিকেই জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার শংকরপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১১ জন মৎস্যজীবীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে…

Read More

‘সতলুজ’ সরানো নিয়ে নতুন বিতর্ক, দিলজিতের পাশে দিল্লি শিখ গুরুদ্বারা কমিটি

তিন বছর ধরে আইনি জটিলতায় আটকে থাকার পর অবশেষে ওটিটিতে মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’। কিন্তু মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই কেন্দ্রের নির্দেশে জি৫ থেকে সরিয়ে দেওয়া হয় ছবিটি। এরপর থেকেই সিনেমাটি ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার অভিনেতা ও ছবির নির্মাতাদের প্রকাশ্যে সমর্থন জানাল দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি (DSGMC)। কেন্দ্রের দাবি, প্রেক্ষাগৃহে…

Read More

৫৯ বছর পর তামিলনাড়ু সরকারের মন্ত্রীসভায় কংগ্রেস, বিজয়ের পাশে নতুন সমীকরণ

তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রায় ৫৯ বছর পর আবারও সরাসরি রাজ্যের সরকারে যোগ দিতে চলেছে কংগ্রেস। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের দুই বিধায়ককে মন্ত্রী করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দলীয় সূত্রে খবর, কংগ্রেসের রাজেশ কুমার ও পি বিশ্বনাথন খুব শীঘ্রই থলপতি বিজয়ের মন্ত্রিসভায় শপথ নিতে পারেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবারই হতে পারে শপথগ্রহণ। দীর্ঘদিন…

Read More

মৌনি-সুরজের সম্পর্কে ভাঙন! যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা স্বীকার তারকা দম্পতির

বলিপাড়ায় গত দু’দিন ধরে জোর জল্পনা চলছিল মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য সম্পর্কে ভাঙন নিয়ে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেরাই বিচ্ছেদের কথা স্বীকার করলেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা জানান, পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে মৌনি ও সুরজ লেখেন, “আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মহলের অপ্রয়োজনীয়…

Read More

ভোটে ‘হার মানতে নারাজ’ মমতা! গণনায় কারচুপির বিস্ফোরক অভিযোগ, কমিশন-বিজেপি আঁতাতের ইঙ্গিত

ভবানীপুরে বড় ব্যবধানে পরাজয়, তবু দাবি—“আমরা হারিনি, জোর করে হারানো হয়েছে”; গণনাকেন্দ্রে হামলা, ফর্ম ১৭সি ছিনিয়ে নেওয়ার অভিযোগ । ছাব্বিশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভরাডুবির মুখে পড়েও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দিলেন—“এই হার আসল হার নয়, আমাদের জোর করে হারানো হয়েছে।” মঙ্গলবার বিকেলে কালীঘাটের কার্যালয়ে…

Read More

ভোটের আগের রাতেই রাস্তায় ভিভিপ্যাট! বড় প্রশ্নে নির্বাচন প্রক্রিয়া

ভোটগণনার আগের দিনেই বিস্ফোরক অভিযোগ। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ মিলল রাস্তায়—এমনই দাবি তৃণমূলের। ঘটনাস্থল মধ্যমগ্রামের নীলগঞ্জ সুভাষনগর এলাকা। একটি পেট্রল পাম্পের সামনে ছড়িয়ে থাকতে দেখা যায় একাধিক স্লিপ। দলের দাবি, এক কর্মীর চোখে প্রথম ধরা পড়ে বিষয়টি। পরে ছবি ও ভিডিয়ো তুলে তা প্রকাশ্যে আনা হয়। সেই ফুটেজে স্পষ্ট—বিভিন্ন দলের প্রতীক, প্রার্থীর নাম-সহ ভিভিপ্যাট…

Read More

রাত পেরোলেই রায়, প্রহর গুনছে বাংলা

ভোর এখনও ফোটেনি, কিন্তু ঘুম উড়েছে প্রশাসনের। গোটা রাজ্য যেন এক অদৃশ্য উত্তেজনায় টানটান—কারণ আর কয়েক ঘণ্টা পরেই খুলবে ভাগ্যের দরজা। প্রত্যাবর্তন, না পরিবর্তন—এই এক প্রশ্নেই থমকে বাংলা। সোমবার সকাল ৮টা। ঠিক তখনই একসঙ্গে খুলবে ৭৮টি গণনাকেন্দ্রের দরজা। বাইরে তখন কড়া পাহারা—সাধারণ দিনের মতো নয়, বরং যেন দুর্গ। চারপাশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, একের পর…

Read More

ফলতায় পুনর্নির্বাচন, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত অনুযায়ী, ওই কেন্দ্রের সবকটি ২৮৫টি বুথেই আবার ভোটগ্রহণ হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। তার তিন দিন পর, অর্থাৎ ২৪ মে হবে ভোটগণনা। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অভিযোগের জেরে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে…

Read More

গণনায় মহারণ

শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমন ফল করতে হবে যাতে বিজেপি পুরোপুরি হার মানে। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও সংস্থাকে ব্যবহার করেও শেষ পর্যন্ত হারবে। একই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল ২০০-র বেশি আসনে জিতবে বলেই তাদের বিশ্বাস। তিনি এজেন্টদের নির্দেশ দেন— কোথাও জয়ের ব্যবধান কম হলে অবশ্যই পুনর্গণনার দাবি…

Read More

কাউন্টিং ডে-তে গোলমালের আশঙ্কা, ‘ট্রাম্প’ তুলনায় তোপ দিলীপ ঘোষ

ভোটের দু’দফা মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটলেও গণনার দিন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, ফল ঘোষণার সময় গোলমাল হতে পারে এবং পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করা হতে পারে। দিলীপ ঘোষ বলেন, কিছু রাজনৈতিক নেতৃত্ব পরাজয় মেনে নিতে পারেন না। সেই প্রসঙ্গেই তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “এখানেও একটা ট্রাম্প আছে।” তাঁর বক্তব্য, প্রয়োজন…

Read More