বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কূটনৈতিক সম্পর্কে নতুন গতি আনতে নবান্ন সফরে আসতে পারেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ আগামী সপ্তাহে, সম্ভবত ২৩ জুনের দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে।
এই সফর যদিও আনুষ্ঠানিক নয়, তবে দুই বাংলার সীমান্ত ইস্যু, সাংস্কৃতিক সংযোগ এবং সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ আলোচনায় আসার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, এই সফরের ঠিক পরের দিন, ২৪ জুন, রিয়াজ হামিদুল্লা দেখা করতে পারেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকারের সঙ্গে। জহর সরকারের সঙ্গে ওই বৈঠককে ঘিরেও কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের অভ্যন্তরীণ উত্তাপের মাঝেও এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ।


