রাজ্যে চলছে এনুমারেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়া ঘিরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান, গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO তাঁর পাড়ায় এসেছিলেন তাঁদের নিদিষ্ট কাজ করতে। তিনি লেখেন, “কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে—রেসিডেন্সের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।”
তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, তিনি নিজে কোনও ফর্ম পূরণ করেননি এবং করবেনও না। তাঁর কথায়, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম এবং সংবাদপত্র ভুয়ো খবর ছড়াচ্ছে। তাঁর পোস্টে তিনি লেখেন, “বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি।’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”



