‘বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক’— নেপালকে শুভেচ্ছা মমতার

Spread the love

বাংলার উত্তরবঙ্গ নেপালের সীমানার সঙ্গে যুক্ত। সেই সূত্রেই প্রতিবেশী দেশের রাজনৈতিক টানাপোড়েনে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী মানুষের মধ্যে বহু পুরনো বন্ধন রয়েছে, সেই সম্পর্ক আরও মজবুত হোক।

সম্প্রতি নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে গণআন্দোলনের জেরে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। এরপরই আন্দোলনকারীদের সমর্থনে অন্তর্বর্তী প্রধান হিসেবে উঠে আসেন সুশীলা কারকি। আন্দোলনকারীরা তাঁর নামে বিপুল সমর্থন জোগাড় করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পেশ করেন। সেনাপ্রধান ও রাষ্ট্রপতির অনুমোদনের পর শুক্রবার শীতল আবাসে শপথ নেন তিনি।

উল্লেখযোগ্য বিষয়, সুশীলা কারকি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই আইনবিদকে দেশজুড়ে সততা ও দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয়। আন্দোলনকারীদের বিশ্বাস, তাঁর নেতৃত্বেই নেপাল রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতার পথে এগোতে পারবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *