২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা, পরিচয়, অধিকার এবং ভোটার তালিকা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
🔸 ভোটার তালিকা থেকে বাদ পড়া মেনে নেব না
“ভোটার লিস্টে কারও নাম বাদ পড়লে, দরকারে কমিশনের দরজায় যাব, কিন্তু নাম বাদ হতে দেব না।”
🔸 ভাষা আন্দোলনের ডাক
“বাংলায় হিন্দি চাপিয়ে দেওয়া চলবে না। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে। দিল্লির বিরুদ্ধে পথে নামতে রাজি আছি।”
🔸 রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি
২৭ জুলাই থেকে প্রতি শনিবার ও রবিবার ভাষাভাষীদের অধিকার রক্ষায় সভা ও মিছিলের ডাক।
🔸 রোহিঙ্গা নিয়ে বিজেপিকে কটাক্ষ
“বলা হচ্ছে ১৭ লক্ষ রোহিঙ্গা বাংলায় আছে! তাহলে কতজনকে জেলে ঢুকিয়েছো? তথ্য দাও। মানুষকে ভয় দেখাচ্ছো কেন?”
🔸 ডিটেনশন ক্যাম্প নিয়ে অভিযোগ
৩০টির বেশি থানায় বিজেপি পরিচালিত ডিটেনশন ক্যাম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ।
🔸 বিজেপি নেতাদের হুঁশিয়ারি
“২৩-এর পর যারা এই ষড়যন্ত্র করছে, তাদের আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাব। এবার আর সহ্য নয়।”
🔸 মোদীকে খোঁচা
“ট্রাম্প ট্রাম্প করে আর কাজ হবে না। এবার বাংলা নিজের ট্রাম্পকার্ড চালাবে।”
🔸 ‘নতুন খেলা’ শুরুর বার্তা
“আমার রাজ্যে আর বিজেপির পোস্টার থাকবে না। কেন বৃষ্টি হচ্ছে না? কারণ নতুন খেলা শুরু হয়েছে।”
🔸 চোখে জল নয়, আগুন বেরোবে
“এবার বাংলার চোখ দিয়ে শুধু জল নয়, আগুন বেরোবে। গর্জে উঠবে জনতা।”
শহীদ দিবসের মঞ্চ থেকে ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী — বাংলা মাথা নত করবে না। সামনের ভোটের আগে যে কেন্দ্র-বিরোধী জোরদার আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেল, তা স্পষ্ট তাঁর বক্তব্যে।


