মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

Spread the love

শনিবার নবান্নে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এতে অংশ নেবেন সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপাররা। এছাড়া উপস্থিত থাকবেন সকল জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপাররা, যার মধ্যে কলকাতার পুলিশ কমিশনারও রয়েছেন।

সূত্রের খবর, রাজ্যের কয়েকটি হাসপাতালে সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনা প্রশাসনের নজরে এসেছে। সম্প্রতি এসএসকেএমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। তার আগে উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠে। এসব ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আর জি কর কাণ্ডের পর হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে—সিসিটিভি বসানো, অতিরিক্ত নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করা ইত্যাদি। তবুও এই দুটি ঘটনা ঘটায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক ডাকানো হয়েছে। বৈঠকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৈঠকের ফলাফলের দিকে এখন সকলের নজর রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *