দশমীতেই ডিভিসির জলছাড়া, বিস্ফোরক মমতা

Spread the love

দুর্গোৎসবের মাঝেই ফের বিপুল জল ছাড়ল ডিভিসি। দামোদর ও অজয়-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা।

ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করে বলেন—
“উৎসবের আনন্দ নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। রাজ্যকে না জানিয়ে এমন সিদ্ধান্ত লজ্জাজনক। এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়, ডিভিসির তৈরি দুর্যোগ। বাংলাকে বিসর্জন দিতে দেব না।”

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করেছে— দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উত্তরবঙ্গ জুড়ে আগামী দু’দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই অবস্থায় মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, তেনুঘাট ও কোনার— পাঁচ ড্যাম থেকেই জল ছাড়ায় আতঙ্ক বাড়ছে প্রশাসনের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *