মমতা বনাম ইডি: রাজ্যে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা

Spread the love

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপির জন্য এ ভোট যেন ‘ডু অর ডাই’। নির্বাচনের আগে আবার ইডি কার্যক্রম শুরু।

মমতার পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির নেতারা। অখিলেশ যাদব বলেছেন, “বাংলায় বিজেপির পরাজয় শুরু হয়ে গেছে।” আম আদমি পার্টি বলছে, “এটা বাংলা, ভেনেজুয়েলা নয়। ভোটের রাজ্যে তল্লাশি মানে লুঠতন্ত্র।” অভিষেক মনু সিংহও বলেন, “ইডি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এটা বিজেপির ভীতি প্রদর্শনের কৌশল।” কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য ভিন্ন, তিনি বলেন, “আইপ্যাক নিয়ে মমতার এত মাথাব্যথা কেন?”

বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চলে। খবর পেতেই মমতা সোজা অফিসে যান এবং কিছু নথি ও মোবাইল নিজের গাড়িতে নিয়ে যান। ইডি দাবি করেছে, মমতা তাদের তল্লাশি বাধা দিয়েছেন এবং নথি ও ডিজিটাল তথ্য নিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *