জীবন ও স্বাস্থ্যবিমা থেকে জিএসটি প্রত্যাহার, মমতার চাপে নতি স্বীকার কেন্দ্রের

Spread the love

১৮% থেকে শূন্য করের পথে বিমা, বিরোধীদের বড় জয়।

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের চাপেই নড়ল কেন্দ্র। জীবন ও স্বাস্থ্যবিমা থেকে জিএসটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্তে ছাড়পত্র দিল বিমা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী।

এতদিন বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি চাপছিল সাধারণ মানুষের ঘাড়ে। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস এই কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। সংসদে, জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েও সরব হয়েছিলেন মমতা।

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী করকাঠামো সরলীকরণের ইঙ্গিত দেওয়ার পরই কেন্দ্র এগোয় এই পথে। সিদ্ধান্ত কার্যকর হলে জীবন ও স্বাস্থ্যবিমায় কর একেবারে শূন্যে নেমে আসবে।

তবে বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, জিএসটি মুকুব হলেও বিমা সংস্থাগুলি প্রিমিয়াম কমাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। মন্ত্রিগোষ্ঠীর একাংশও মনে করছে, শুধু কর কমালেই হবে না, এর সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছনো জরুরি।

এই সিদ্ধান্তকে বিরোধীরা তাঁদের জয় হিসেবেই দেখছেন। মমতার বক্তব্য—জীবন ও স্বাস্থ্যবিমা সাধারণ মানুষের মৌলিক চাহিদার সঙ্গে জড়িত, তাই কর চাপানো অন্যায় ছিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *