ধর্ষণ করে ছাড়া পেয়ে জেলে। সাত বছর পরে ছাড়া পেয়ে ফের ধর্ষণ। শিশুর পরে এবার বৃদ্ধা। আলিপুরদুয়ারে চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার পুলিশের জালে বীরমান ভুজেল নামের এক যুবক।
জানা গিয়েছে, ২০১৬ নাগাদ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সে গ্রেফতার হয়। এরপরে সাত বছর জেল খাটে। সাত বছর পরে, ২০২৩ সালে ছাড়া পায়। ছাড়া পাওয়ার দু’বছরের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ বীরমানের বিরুদ্ধে।
সূত্রের খবর, কালীপুজোর রাতে একা পেয়ে প্রতিবেশী বৃদ্ধাকে ধর্ষণ করে সে। এরপরে তাঁর ঠোঁট কামড়ে ছিঁড়ে দেয়। খুনের চেষ্টা করে বলেও অভিযোগ। এই ঘটনায় ফের গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।


